প্রক্সি ব্যবহার করে ওয়েব সার্ভারকে বোকা বানান!
ইন্টারনেটে যারা নিয়মিত বিচরন করেন তাদের অনেক সময় বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে পড়তে হয়। অনেক ওয়েবসাইট আছে যেসব সাইটে নির্দিষ্ট কিছু দেশ থেকে ডাউনলোড করতে গেলে বিভিন্ন রকম মেসেজ দেখায়। এছাড়া ও অনেক দেশের সরকার বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে রাখেন। আবার অনেক অফিসে ও নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ব্লক করা থাকে। প্রক্সি সার্ভার ব্যবহার করে এই সব সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। ইন্টারনেটে খুঁজলেই এই রকম হাজার হাজার প্রক্সি এড্রেস পেয়ে যাবেন যা আপনার ব্রাউজারে সেট করে ব্রাউজ করতে হবে। আবার ওয়েব বেসড কিছু প্রক্সি আছে যেসব ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার কাংক্ষিত সাইটটি খুলতে পারেন। এই রকম একটা ওয়েবসাইট হল http://www.hidemyass.com/। এই সাইটে গিয়ে আপনি আপনার ব্লক করা সাইটটির এড্রেস লিখে ব্রাউজ করতে পারবেন। Mozilla Firefox ব্যবহারকারীদের জন্য সুখবর হল http://www.hidemyass.com/ এর উপর ভিত্তি করে একটা Add-ons বানানো হয়েছে যা ইনস্টল করা থাকলে http://www.hidemyass.com/ সরাসরি না গিয়েও আপনি এর সুবিধা ভোগ করতে পারবেন। এডঅনসটি ইনস্টল করতে পারবেন এই লিংক থেকে। তবে এটা সবার জন্য উন্মুক্ত না। শুধুমাত্র Firefox Add-ons: এর সদস্যরাই ডাউনলোড করতে পারবেন। সদস্য হওয়াটা ঝামেলার বা খরচের কিছু নেই। উপরের দিকে Register লিংকে ক্লিক করে সহজেই সদস্য হতে পারবেন। Add-ons টি ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স একবার রিস্টার্ট করুন। স্ট্যাটাস বারে Hide My Ass! নামে একটা আইকন দেখতে পাবেন। যখন কোন ব্লক করা বা সীমাবদ্ধতা আছে এমন সাইট খোলার দরকার হবে Hide My Ass! আইকনটি ক্লিক করে অন করে নিন। এবার এড্রেস বারে এড্রেস লিখে লিকে এন্টার করুন। দেখবেন সাইটটি খুলে গেছে। উদাহারন হিসেবে এই লিংকটি পরীক্ষা করুন। এই লিংকে আমি যখনই যাই YOU REACHED YOUR COUNTRY DAY LIMIT. PLEASE, WAIT A DAY OR BUY PREMIUM ACCOUNT মেসেজটি দেখায়। Hide My Ass! অন করে লিংকটিতে প্রবেশ করুন দেখবেন ডাউনলোড লিংক দেখাচ্ছে।
0 comments:
Post a Comment