keyboard & mouse lock


সালাম সবাইকে, আপনার বাসায় কি কোন ছোট্ট বাবু আছে যে কিনা আপনার কম্পিউটারের কিবোর্ড এবং মাউস ব্যবহার করে ত্রাস সৃষ্টি করে? আমার বাসায় একজন আছে, সে উল্টাপাল্ট কি প্রেস করে এবং মাউস ক্লিক করে প্রায়ই সিস্টেমের বারটা বাজায়। তার কাছ থেকে বাঁচার জন্য আমি একটা ব্যবস্থা করেছি। আপনি ও চাইলে করতে পারেন, এ জন্য আপনাকে একটা ছোট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটার নাম Kid-Key-Lock। এটি ব্যবহার করে আপনি মাউসের যে কোন বাটন, ডাবল ক্লিক, হুইল ইত্যাদি লক করতে পারবেন। আর কিবোর্ডের ক্ষেত্রে কারেক্টার কি, নেভিগেশন কি, ফাংশন কি অথবা সব কি লক করতে পারবেন। তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি লক করে দেখুন আপনার কিবোর্ড/মাউস। এবং ছোট্ট বাবুর সন্ত্রাস থেকে নিজেকে বাঁচান।

ডাউনলোড করবেন এই লিংক থেকে।

0 comments:

Post a Comment