open mdi file

MDI ফাইল ওপেন করুন......


Microsoft Office ব্যবহার করার সময় আপনারা হয়তো প্রিন্টার লিস্টে Microsoft Office Document Image নামের একটা প্রিন্টার দেখতে পান। কিছু ডক্যুমেন্টস যেমন অনলাইন টিকেট, বুকিং কনফারমেসন, অনলাইন ভিসা, ব্যাংক স্টেটমেন্ট আপনার পি.সি.তে প্রিন্টার এসেস না থাকলেও আপনি Microsoft Office Document Imaging বা MDI ফরম্যাটে সেভ করে রাখতে পারেন বা পোর্টেবল ডিভাইসে করে অন্যকোথাও প্রিন্ট করতে পারেন।

সমস্যা হয় যখন Microsoft Office ইনস্টল করার সময় Microsoft Document Image Writer সেটআপ করা না থাকে। ঐ অবস্থায় MDI ফাইল ওপেন করার জন্য আপনাকে যা করতে হবে-

১। মাই কম্পিউটার ওপেন করে Add or remove programs ক্লিক করুন তারপর Microsoft office enterprise 2007 সিলেক্ট করে Change বাটনে ক্লিক করুন।
২। Add or remove features সিলেক্ট করে Continue করুন, Office tools সেকসন Expand করুন।
৩। Microsoft Office Document Imaging এ ক্লিক করে নিচে লিস্ট থেকে Run all from My Computer সিলেক্ট করে Continue ক্লিক করুন।
৪। ইনস্টল হয়ে গেলে close করুন।

0 comments:

Post a Comment