Folder Password সেট করুন Winrar ব্যবহার করে

Folder Password সেট করুন Winrar ব্যবহার করে



উৎসর্গঃ শেলী রহমানকে যিনি আমাকে অনেকবার রিকোয়েষ্ট করেছেন ফোল্ডার পার্সওয়ার্ড নিয়ে একটি পোষ্ট দেয়ার জন্য।

এক্সপিতে ফোল্ডার পাসওয়ার্ড দেয়ার জন্য আমরা অনেকেই অনেক থার্ড পাটি থেকে নেয়া সফটওয়্যার ব্যবহার করে থাকি। এগুলোর নানা সুবিধা থাকলে কিন্তু অসুবিধা নেহাৎ কমও নয়। হয়ত এমন একটি সফটওয়্যার দিয়ে আপনি কোন ফোল্ডার লক করলেন যে শেষে সফটওয়্যারটাই হারিয়ে ফেললেন তখন কি হবে বুঝতেই পারছেন।

আমি পারসোনালি কোন ফোল্ডার এ পাসওয়ার্ড দিতে চাইলে Winrar সফটওয়্যারটি ব্যবহার করি। কেননা এটি কমন একটি সফটওয়্যার। যে কোথাও সহজেই পাওয়া যায়। আর সবার কম্পিউটারে সচরাচর এটা ইনষ্টল করা থাকে।

আপনি যে ফোল্ডারটিতে পাসওয়ার্ড দিতে চাইছেন ঐ ফোল্ডারটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Add to archive–এ ক্লিক করুন।এরপর Advanced ট্যাব থেকে Set Password-এ ক্লিক করে আপনার পছন্দের পাসওয়ার্ড টাইপ করে OK-তে ক্লিক করুন।

এরপর দেখবেন যে আপনার ফোল্ডারটির আরেকটি আর্কাইভ ফোল্ডার তৈরি হয়েছে। এরপর অরজিনাল ফোল্ডারটি সিফট ধরে ডিলেট করে দিন। পরবর্তিতে ফোল্ডারটি ওপেন করতে চাইলে পাসওয়ার্ড দিয়ে Extract করে নিন।

আর যারা এর থেকেও বেশি নিরাপত্তার কথা ভাবেন তাদের জন্য ড্রাইভ সিকিউরিটিতো আছেই।
ইউন্ডোস এক্সপিতে ড্রাইভ সিকিউরিটি

0 comments:

Post a Comment