new software for traveler

ট্রাভেল ফ্রিকদের জন্যে একটা মজার সফট ওয়ার।


ট্রাভেল ফ্রিকদের জন্যে একটা মজার সফট ওয়ার হচ্ছে নোকিয়া স্পোর্টস ট্রেকার। নোকিয়া এন সিরিজ কিংবা ই সিরিজ এবং আরো অন্যান্য সিরিজের মোবাইল ফোন এই সফটওয়ারটা সাপোর্ট করে। আপনাকে শুধু মাত্র http://sportstracker.nokia.com/nts/main/index.do এই লিঙ্কএ গিয়ে লগ ইন (ফ্রি রেজিস্ট্রেশন) করে সফট ওয়ারটার আপনার সেটের উপযোগি ভার্শন ডাউনলোড করা লাগবে। এর পরে তা মোবাইলে রেখে দিন।

আপনি যখন কোথায় ঘুরতে যাবেন সফটওয়ারটা অন করবেন। সে নিজে নিজে স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে ট্র্যাক করতে থাকবে। তবে প্রয়োজনীয় স্যাটেলাইট পাওয়ার জন্যে তাকে একটু সময় দিতে হবে। যেই জায়গায় যাবেন সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কাজ করবে। আপনি জানতে পারবেন আপনা জিপিএস পজিশন। সীলেভেল থেকে কত উপরে আছেন। কিংবা কতক্ষন ধরে আপনি ট্রেকিং করছেন, কত কিলোমিটার হাটলেন। কত স্পিডে হাটছেন, কতক্ষন রেস্ট করলেন এরকম। পড়ে এই ট্র্যাকটা আপনি গুগল ম্যাপে সংযুক্ত করে আপনার ট্রেকিং কিংবা হাইকিং এর নিজের করা স্যাটেলাইট ম্যাপ তৈরি করতে পারেন।

আগে ফেসবুকে একটা এপ্লিকেশন এই সুবিধা দিত। এখন সেটা কাজ করেনা। এর ফলে আপনার ফেসবুক ফ্রেন্ড রা জিপিএস এর মাধ্যমে আপনার বর্তমান অবস্থান কিংবা সারাদিন শহরে আপনি কোথায় কোথায় ঘুরলেন তা গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারতো। ফেসবুকে এই এপ্লিকেশনটা এখন কাজ করেনা। কিন্তু গুগল ম্যাপ থেকে আপনি এই সফটওয়ার দিয়ে আপনার ভ্রমণটাকে স্বরনীয় করে রাখতে পারেন

0 comments:

Post a Comment