কম্পিউটার কিবোর্ড সর্টকাট কি লিস্ট
কম্পিউটার সফওয়্যার প্রোগ্রামগুলি দ্রুত চালাতে এবং নেভিগেট করতে কিবোর্ড সর্টকাট কি(কিবোর্ড বাটন) গুলি খুবই উপকারী। সর্টকাট কি গুলি সাধারণত একসেস করা যায়- অলট (Alt) কি ব্যাবহার করে আইবিএম কম্পার্টিবল কম্পিউটারে, কমান্ড কি এপেল কম্পিউটারের জন্য, কন্ট্রোল, সাথে/অথবা সিফট কি কোন একক অক্ষরের সাথে যুক্ত করে। সর্টকাট কি বানানোর ডিফ্যাক্টো স্টেন্ডার্ড হল মডিফায়ার কি, প্লাস সিম্বল এবং একক অক্ষর ব্যাবহার করা যেমন- "ALT+S" কি মানে অলট কি চেপে ধরে এস কি টাও চাপতে হবে একই সাথে সর্টকাট ফাংশান পেতে হলে।
কম্পিউটার ব্যাবহারকারীরা তাদের জনপ্রিয় প্রোগ্রামগুলোর মেনুতে আন্ডারলাইন অক্ষরগুলিতে গিয়ে সর্টকাট কি দেখতে পারেন। নীচের ছবিতে দেখুন File এর "F" অক্ষরটি আন্ডারলাইন করা আছে। এটা থেকে আপনি বুঝতে পারবেন যে অলট কি চেপে ধরে তারপর "F" কি চেপে ধরলে আপনি ফাইল মেনুটি পেতে পারেন। কিছু প্রোগ্রামে অলট কি চেপে ধরে থাকতে হয় আন্ডারলাইন অক্ষরগুলি দেখার জন্য। নীচের ছবিতে আমরা আরো দেখি যে, ওপেন এবং সেভ এর মতো কমন ফিচারগুলির জন্য সর্টকাট কি দেওয়া আছে। যেমন - Ctrl+O কি প্রোগ্রাম ওপেন করতে সাহায্য করে।
আপনি যখন সর্টকাট কি ব্যাবহার করা শুরু করবেন তখন মনে রাখবেন অনেক এপ্লিকেশন একই সর্টকাট কি ব্যাবহার করে। এর অনেকগুলোই বেসিক সর্টকাট কি লিস্ট হিসাবে নীচে দেওয়া হল।
বেসিক সর্টকাট কি লিস্টটি আইবিএম কম্পার্টিবল কম্পিউটার ও সফটওয়্যারগুলিতে কাজ করে। এই কিগুলো মুখস্ত রাখতে পারলে এটি আপনার কাজের গতি বৃদ্ধি করতে সাহায্য করবে।
১. Alt + F হল আপনার বর্তমান প্রোগ্রামের ফাইল মেনু অপশন।
২. Alt + E হল আপনার বর্তমান প্রোগ্রামের এডিট মেনু অপশন।
৩. F1 হল সব উইন্ডোজ প্রোগ্রামের সাধারণ হেল্প অপশন।
৪. Ctrl + A ব্যাবহার করব একসাথে সব টেক্সট নির্বাচন করতে।
৫. Ctrl + X ব্যাবহার করব নির্বাচিত আইটেম কাট করতে।
৬. Shift + Del ব্যাবহার করব নির্বাচিত আইটেম কাট করতে।
৭. Ctrl + C ব্যাবহার করব নির্বাচিত আইটেম কপি করতে।
৮. Ctrl + Ins ব্যাবহার করব নির্বাচিত আইটেম কপি করতে।
৯. Ctrl + V তে পেস্ট হবে।
১০. Shift + Ins তে পেস্ট হবে।
১১. Home বর্তমান লাইনের শুরুতে কার্সার চলে যাবে।
১২. Ctrl + Home বর্তমান ডকুমেন্টের শুরুতে চলে যাবে।
১৩. End বর্তমান লাইনের শেষে কার্সার চলে যাবে।
১৪. Ctrl + End বর্তমান ডকুমেন্টের শেষে চলে যাবে।
১৫. Shift + Home বর্তমান পজিশন থেকে হাইলাইট হয়ে লাইনের শুরুতে চলে যাবে।
১৬. Shift + End র্তমান পজিশন থেকে হাইলাইট হয়ে লাইনের শেষে চলে যাবে।
১৭. Ctrl + Left arrow চাপলে প্রতিবার একটা শব্দ বামে সরে যাবে।
১৮. Ctrl + Right arrow চাপলে প্রতিবার একটা শব্দ ডানে সরে যাবে।
কম্পিউটার কিবোর্ড সর্টকাট কি লিস্ট ২- লিনাক্স, ইউনিক্স ও ম্যাকিনটোশ
ফাংশান কিগুলো:
কিবোর্ডের F1থেকে F12 কিগুলোকে ফাংশান কি বলা হয়। ইন্সটল্ড অপারেটং সিস্টেম ও বর্তমানে ব্যাবহৃত সফটওয়্যার উপর নির্ভর করে এই কিগুলো কিভাবে ও কি কাজ করবে। এই ফাংহসান কিগুলো ALT অথবা CTRL কির সাথে কাজ করে। যেমন - মাইক্রোসফট উইন্ডোজের ইউজাররা ALT + F4 কি ব্যাবহার করে বর্তমানে একটিভ প্রোগ্রাম বন্ধ করতে। নীচে মাইক্রোসফট উইন্ডোজে ব্যাবহৃত ফাংশান কিগুলোর একটা লিস্ট দেয়া হল:
F1
* এটি সাধারণত: হেল্প(সাহায্য) কি হিসাবে ব্যাবহৃত হয়।
* Windows Key + F1 মাইক্রোসফট উইন্ডোজ হেল্প ও সাপোর্ট সেন্টার ওপেন করে।
* টাস্ক পেন ওপেন করে।
F2
* এটি সাধারণত: হাইলাইটেড আইকন বা ফাইলের নাম পরিবর্তন করতে ব্যাবহার করা হয়।
* Alt + Ctrl + F2 মাইক্রোসফট ওয়ার্ডে নতুন ডকুমেন্ট ওপেন করতে ব্যাবহার করা হয়।
* Ctrl + F2 মাইক্রোসফট ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখায়।
F3
* এটি মাইক্রোসফট উইন্ডোজ সহ প্রায় সবখানেই সার্চ ফিচার ওপেন করতে ব্যাবহৃত হয়।
* Shift + F3 মাইক্রোসফট ওয়ার্ড টেক্সটগুলিকে বড়হাতের লেখা থেকে ছোট হাতের লেখায় বদলে দেয় অথবা প্রতিটা শব্দের শুরুতে বড় অক্ষর বসিয়ে দেয়।
F4
* ফাইন্ড উইন্ডো ওপেন করে।
* সর্বশেষ করা কাজটি রিপিট করে(ওয়ার্ড ২০০০+)।
* Alt + F4 মাইক্রোসফট উইন্ডোজের বর্তমান একটিভ প্রোগ্রামটি বন্ধ করে দেয়।
* Ctrl + F4 মাইক্রোসফট উইন্ডোজের ওপেন উইন্ডো বন্ধ করে দেয় বর্তমানে একটিভ উইন্ডো থেকে।
F5
* সব আধুনিক ইন্টারনেট ব্রাউজারই এটি দিয়ে পেজ বা ডকুমেন্ট উইন্ডো রিফ্রেশ করে।
* মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন্ড, রিপ্লেস ও গোটু উইন্ডো অপেন করে।
* পাওয়ার পয়েন্টে স্লাইডসো চালু করে।
F6
*ইন্টরনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্সে কার্সার এড্রেসবারে সরিয়ে নিয়ে যায়।
* Ctrl + Shift + F6 অন্য ওপেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে।
F7
* সাধারণত: মাইক্রোসফট ওয়ার্ড, আউটলুক এক্সপ্রেসে বানান ও গ্রামার চেক করতে ব্যাবহার করা হয়।
* Shift + F7 থেজার চেক করে হাইলাইটেহ শব্দের।
* মজিলা ফায়ারফক্সে কারেট ব্রাউজিংয়ে রুপান্তরিত করে।
F8
* সাধারণত: উইন্ডোজের স্টার্টআপ মেনু ওপেন করে, উইন্ডোজ সেফমুডে যেতে সাহায্য করে।
F9
*কোয়ার্ক ৫.০ তে মেজারমেন্ট টুলবার ওপেন করে।
F10
* মাইক্সোসফট উইন্ডোজে ওপেন এপ্লিকেশনের মেনুবার একটিভেট করে।
* Shift + F10 হাইলাইটেড আইকন, ফাইল বা ইন্টারনেট লিন্ক এর উপর রাইট ক্লিকের কাজ করে।
F11
* সব আধুনিক ইন্টারনেট ব্রাউজারেই ফুলস্ক্রিন মুডে নিয়ে যায়।
F12
* মাইক্রোসফট ওয়ার্ডে সেভ উইন্ডো ওপেন করে।
* Shift + F12 মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করে।
* Ctrl + Shift + F12 মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করে।
লিনাক্স/ইউনিক্স সর্টকাট কিগুলি
দুই ধরনের সর্টকাট কি আছে- কিবোর্ড সর্টকাট কি এবং কমান্ড লাইন সর্টকাট কি। নীচে আমরা এগুলো নিয়ে আলোচনা করব:
কিবোর্ড সর্টকাট কিগুলি
১. CTRL + B কার্সার একটা অক্ষর পিছনে মুভ করে।
২. CTRL + C বর্তমানে চালিত কমান্ড বাতিল করে।
৩. CTRL + D বর্তমান সেশনের থেকে লগআউট হয়ে যায়।
৪. CTRL + F কার্সার একটা অক্ষর সামনে মুভ করে।
৫. CTRL + H একটা অক্ষর মুছে দেয়। বেকস্পেস কির মতোই কাজ করে।
৬. CTRL + P পূর্বের লাইন পেস্ট করে।
৭. CTRL + S স্কীনে সব ধরনের আউটপুট দেখানো বন্ধ করে দেয়(XOFF)।
৮. CTRL + Q বন্ধ করা সব আউটপুট স্কীনে আবার দেখায়(XON)।
৯. CTRL + U পুরো লাইনটাই মুছে দেয়।
১০. CTRL + W টাইপ করা শেষ শব্দটা মুছে দেয়। যেমন - আপনি টাইপ করলেন "আমি বাড়ী যাই" তাহলে এটা "যাই" শব্দটি মুছে দিবে।
১১. CTRL + Z বর্তমান কাজটি বাতিল করে ডাইরেক্টরিতে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমান কাজটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেয়।
কমান্ড লাইন সর্টকাটগুলি
১. ~ ইউজারের হোম ডাইরেক্টরিতে নিয়ে যায়।
২. !! শেলে ব্যাবহৃত শেষ লাইন ফিরিয়ে আনে।
৩. !$ শেষ ব্যাবহৃত কমান্ডের জন্য শেষ আর্গুমেন্ট ফিরিয়ে আনে।
৪. reset টার্মিনাল স্ক্রিন যদি ঠিকমতো না দেখা যায় তবে সেটা আবার রিসেট করে।
৫. shutdown -h now দুরের অথবা লোকাল সিস্টেম বন্ধ করে।
এপেল ম্যাকিনটোস সর্টকাট কিগুলি
১. Open Apple + Down নির্বাচিত আইকন ওপেন করে।
২. Shift + Click একটা আইকন সিলেক্ট করে এবং পূর্বে নির্বাচিত আইকন গুলোর সাথে যোগ করে।
৩. Tab ফোল্ডারের ভিতর এলফাবেটিকাল অর্ডার অনুযায়ী পরবর্তী আইকন হাইলাইট করে।
৪. Shift + Tab ফোল্ডারের ভিতর এলফাবেটিকাল অর্ডার অনুযায়ী পূর্ববর্তী আইকন হাইলাইট করে।
৫. Left arrow যখন আইকন দিয়ে ভিউ করা হয় তখন হাইলাইটেড আইকনের বামের আইকনটি সিলেক্ট করে।
৬. Right arrow যখন আইকন দিয়ে ভিউ করা হয় তখন হাইলাইটেড আইকনের ডানের আইকনটি সিলেক্ট করে।
৭. Up arrow হাইলাইটেড আইকনের উপরের আইকনটি সিলেক্ট করে।
৮. Down arrow হাইলাইটেড আইকনের নীচের আইকনটি সিলেক্ট করে।
৯. Open Apple + ? ম্যাক হেল্প।
১০. Open Apple + E ইজেক্ট।
১১. Open Apple + Shift + Up Arrow ডেক্সটপ লেভেলে সরাসরি ইনপুট ফোকাস দেবার জন্য ব্যাবহার করা হয়।
১২. Open Apple + M মিনিমাইজ উইন্ডো।
১৩. Open Apple + N নতুন ফাইন্ডার উইন্ডো।
১৪. Open Apple + Shirt + N নতুন ফোল্ডার।
১৫. Open Apple + W বর্তমান উইন্ডো বন্ধ করে।
১৬. Open Apple + C নির্বাচিত আইটেম ক্লিপবোর্ডে কপি করে।
১৭. Open Apple + X নির্বাচিত আইটেম কাট করে।
১৮. Open Apple + V ক্লিপবোর্ড থেকে আইটেম পেস্ট করে।
১৯. Open Apple + L এলিয়াস ৈতরী করে।
২০. Open Apple + R আসল আইটেম দেখায়।
২১. Open Apple + T ফেভারিটে যোগ করে।
২২. Open Apple + O নির্বাচিত আইকন ওপেন করে।
২৩. Open Apple + F ফাইন্ড ডায়লগটি দেখায়।
২৪. Open Apple + G শেষ ফাইন্ড অপারেশনটি আবার দেখায়।
২৫. Open Apple + Shift + G স্ক্রীনের স্ন্যাপসট নিয়ে পিআইসিটি ফাইলে সেভ করে।
0 comments:
Post a Comment