কোরআন শরীফ পড়ুন বাংলায়


ইচ্ছা থাকা স্বত্বেও আমরা অনেকেই কোরআন শরীফ পাঠ করতে পারিরনা, কারণ আমাদের অনেকেই আরবী পড়তে পারিনা। তো এই সমস্যার সমাধান অনেক আগেই গিরিশ চন্দ্র সেন দিয়ে দিয়েছিলেন। উনি কোরআন শরীফের বাংলা অনুবাদ করে দিয়েছিলেন। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা আমাদের বেশীর ভাগ সময়ই কাটাই কম্পিউটারের সামনে। বই বা হার্ড কপি পড়ার মত ধৈর্য্য বা সুযোগ আমাদের অনেকেরই নাই। সেই সমস্যার ও সমাধান হয়ে গেছে। paglasoft.com নামের একটা কোম্পানী কোরআন শরীফের বাংলা এবং ইংরেজী অনুবাদ সহ একটি ছোট্ট সফটওয়ার করে দিয়েছেন। সফটওয়ারটির ডেভেলফ করেছেন Syed Mohammad Rasel, তিনি Newzeland Auckland এ থাকেন। বাংলা অনুবাদ নেয়া হয়েছে পবিত্র কোরআন শরীফ থেকেই। আর ইংরেজী অনুবাদ করেছেন Marmaduke Pickthall. আর সফটওয়ারটি ফ্রি ডিস্ট্রিবিউ করা হচ্ছে kinh Fahad এর সৌজন্যে।


সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


ইনস্টলেশন প্রক্রিয়া খুবই সহজ। তবুও যারা পারবেননা তাদের জন্য নিচে ইনস্টলেশন এবং ব্যবহার বিধি দিয়ে দিলামঃ

সফটওয়ারটি ডাউনলোড করে সেভ করুন আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভে। এটি একটি এক্সিকিউটেবল ফাইল। এখন এই ফাইলটিতে ডাবল ক্লিক করলেই নিচের উইনডোটি আসবেঃ



এবার এই উন্ডোর Next Button এ ক্লিক করবেন চারবার। এর পর নিচের উইন্ডো আসবে।



এই উইন্ডোটা ক্লোজ করে দিন। এর পর নিচের উইন্ডো দেখতে পাবেন।



এখানে Finish Button ক্লিক করবেন। ইনস্টলেশন শেষ। আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে নিচের ছবির মত একটি আইকন দেখতে পাবেন।



আইকনে ডাবল ক্লিক করলেই কোরআন শরীফ ওপেন হয়ে যাবে। দেখাবে নিচের ছবির মত।



এবার নিচের ছবিটি দেখুন। এখানে উপরে ডান পাশে লাল দাগের গোল মার্ক করা জায়গায় দেখুন একটা ড্রপ ডাউন মেনু আছে। ওইখানে ক্লিক করে সুরা সিলেক্ট করুন আর পড়া শুরু করুন বাংলা কোরআন।

0 comments:

Post a Comment