ব্রাউজিং করার পাশাপাশি লাইভ ক্রিকেট স্কোর জানুন

যারা মাঠে গিয়ে খেলা দেখতে পারছেন না আবার রেডিও বা টিভির সামনেও থাকতে চাচ্ছেন না বা উপায় নেই তাদের জন্য ক্রিকেটের আপডেট জানার একমাত্র ভরসা হলো অনলাইন। আবার অনলাইনে ক্রিকেটের লাইভ ডাটা জনতে কিছুক্ষণ পর পর আরেকটা উইন্ডো খুলে দেখা বা মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ করে দেখাও ঝামেলা। কেমন হয় যদি আপনার ব্রাউজিং এর পাশাপাশিই লাইভ স্কোর্ডবোর্ডটা দেখতে পাওয়া যায়? এমনি একটি টুল তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে। আজকে যারা অনলাইনে বাংলাদেশের খেলা উপভোগ করতে চান তাদের কাজে আসবে হয়তো...

সেটাপ করতে নিচের লিংকে ক্লিক করুন-
লিংক: http://trivuz.com/cricket-live-score-card.php

লিংকটি ওপেন হওয়ার পর দেখবেন 'Install Live ScoreBoard' নামে একটি লিংক রয়েছে। ওখানে ক্লিক করে আপনার ব্রাউজারের বুকমার্কে এটি যুক্ত করে নিতে পারবেন। সবচাইতে ভাল হয় যদি বুকমার্ক টুলবারে এটিকে স্থাপণ করে নিতে পারেন। এরজন্য ক্লিক করার পর বুকমার্ক উইন্ডোতে Bookmarks Toolbar নির্বাচন করুন।

এবং Add বাটনে ক্লিক করুন।


অত:পর View > Toolbars এ গিয়ে Bookmarks Toolbar চেক করে দিন (যদি না করা থাকে)।


এরপর স্কোরবোর্ড ওপেন করতে আপনার টুলবার মেনুতে Live ScoreBoard লেখা লিংকে ক্লিক করুন।


এই টুলটিতে vcricket.com এর ফিডকে ডাটা সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রতি ৬০ সেকেন্ড পর পর এটির স্কোর আপডেট হবে। (এই সময়টুকু বাড়ানো কমানো যায় ইচ্ছে করলে)। আশা করি ভাল লাগবে।

--
বি:দ্র: এটি শুধুমাত্র মজিলা ফায়ারফক্স ও ফ্লকে কাজ করবে। ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এর একটি ভার্সন তৈরি করার কথা ভেবেছিলাম.. কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারের মত বিপদজনক ব্রাউজার ব্যবহারে সবাইকে নিরুৎসাহীত করি বিধায় আর তৈরি করিনি। মজিলা ইজ দ্য বেস্ট... মজিলা ব্যবহার করুন... ভাল থাকুন।

0 comments:

Post a Comment