বাংলা ভাষার যেকোন সাইটের ফন্ট / লিখনশৈলী পাল্টানোর উপায়
আমরা সচরাচর ব্লগে যে ফন্টে অথবা ডিজাইনে বাংলা দেখে থাকি তা চাইলেই পাল্টানো যায় নতুন নতুন ফন্ট ডাউনলোড করে.....
আর এতে পেজ -এ বাংলা আসবে না অথবা আসলেও অক্ষরগুলো ভেঙ্গে যাবে এমন সম্ভাবনা নাই কারন সবকয়টাই ইউনিকোড ফন্ট.......
ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের ফন্ট একুশে পূজা
আপনার পছন্দের মত একটা ফন্ট ডাউনলোড করতে নিচের লিংকে যান:
সকল ইউনিকোড বাংলা ফন্ট
ব্যবহার পদ্ধতি:
প্রথমে:
ফন্ট টি আপনার সি ড্রাইভে উইন্ডোজ ফোল্ডারে ফন্ট ফোল্ডারে কপি করুন.....
লিনাক্স ব্যবহারকারীরা কিভাবে ফন্ট ইনস্টল করেন এই তথ্যটি আমার জানা নাই..... কেউ জানলে লিখুন....
এরপর ব্রাউজার যদি ইন্টারনেট এক্সপ্লোরার হয় তাহলে:
টুলসে ক্লিক করুন......
General ট্যাব এ যেয়ে ফন্ট বাটনে ক্লিক করুন.....
Language Script -এ ক্লিক করে বাংলা সিলেক্ট করুন......
যে ফন্টগুলোর লিস্ট আসবে তার মাঝ থেকে আপনার পছন্দের ফন্ট টি সিলেক্ট করে দিন.......
হয়ে যাবে
গুগল ক্রোম ব্যবহারকারী দের জন্যে:
options -এ ক্লিক করুন......
minor tweaks change ট্যাব এ যেয়ে fonts and language অপশনে যান........
Fonts and Encoding ট্যাবে ফন্ট হিসেবে যে ফন্ট টি ব্যবহার করবেন তা Serif && Sans-Serif উভয় জায়গাতেই সিলেক্ট করে দিন..........
Language ট্যাব -এ যেয়ে Add বাটনে ক্লিক করে অপশনগুলোর মাঝ থেকে বাংলা অ্যাড করে দিন....
ব্যাস হয়ে গেল
ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্যে:
জানিনা কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয় এটাতে.... আমি ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ও গুগল ক্রোম ব্যবহার করি.... কেউ জানলে লিখে দিন....
যদি কেউ ফন্ট চেণ্জ করে থাকেন আমার এই ব্লগ পড়ে জানাবেন কোনটা আপনার প্রিয় ফন্ট হল..... ধন্যবাদ......
0 comments:
Post a Comment