Showing posts with label bangla computer tutorial. Show all posts
Showing posts with label bangla computer tutorial. Show all posts

Edit Scanning page

ধরা যাক আপনার ৩০ পাতার একটা ডকুমেন্ট আছে যেটার কিছু সম্পাদনা করা প্রয়োজন। কিন্তু আপনি কস্ট করে এত গুলো সব লেখা আবার টাইপ করতে চান না। কি করবেন আপনি?

দরকার - এডবি এক্রোব্যাট রিডার প্রফেশনাল এবং একটি স্ক্যানার।

প্রথমে ডকুমেন্টটি স্ক্যান করুন টেক্সট হিসেবে। এ ব্যাপারে আপনার স্ক্যানারের ইউজার গাইড দেখতে পারেন কিভাবে করতে হবে। আজকাল সব স্ক্যানারই আপনাকে ডকুমেন্ট পিডিএফ ফাইল হিসেবে সেভ করার অপশন দেবে। চট করে পিডিএফ স্ক্যান করে নিন আপনার ফাইল কে।

এবার এডবি এক্রোব্যাট এ ফাইলটি খুলুন। Document মেনুতে দেখবেন একটি অপশন আছে OCR Text Recognition, সেটি সিলেক্ট করুন, তারপর বেছে নিন Recognize Text using OCR ...

এরপর এডবি নিজে থেকেই যতদুর সম্ভব টেক্সটগুলোকে এমন একটা পিডিএফ ফাইলে পরিনত করবে যেটা থেকে মাউস দিয়ে আপনি অনেকাংশে টেক্সট বাছাই করতে পারবেন এবং অন্য যেকোন এপ্লিকেশনে পেস্ট করতে পারবেন।

এবার File > Save As এ টিপ দিন এবং মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে সেভ করুন। এরপর আপনি অতি সহজেই মাইক্রসফট ওয়ার্ড থেকেই সম্পাদনা করতে পারবেন।

বলাবাহুল্য এই পদ্বতি ১০০% কার্যকরী নয়, তবে আপনি প্রায় ৮০% এরও বেশি এভাবে স্ক্যান করে ওয়ার্ডে পরিবর্তন করতে পারবেন। আরো একটি কথা কিন্তু! বাংলা ভাষার জন্য এটি কতটা কার্যকর তা পরীক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি এবং বাংলাতে এটি আপাতত সম্ভব নয় বলে আমাদের বিশ্বাস। যদি অপ্টিকাল ক্যারেক্টার রেকগনিশনে বাংলা ব্যাবহার করা যায়, তাহলে আপনাদের বিস্তারিত জানাব। এডবি তে কেবলমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ ঢুকানোর পরেই এটা করা যেতে পারে।

desktop capture

বিভিন্ন সফটওয়্যার দ্বারা কম্পিউটারের ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করা যায়।
এসব সফটওয়্যারগুলোর বেশীরভাগই ট্রাইল কিংবা ডেমো।
ফলে ভিডিওর উপরে উক্ত কোম্পানীর বিজ্ঞাপন বা নাম থাকে।
যার ফলে ভিডিওটি দেখতে বেশ দৃষ্টিকটু লাগে।
কিন্তু আপনি যদি ক্যাম স্টুডিও সফটওয়্যার দ্বারা ডেক্সটপকে ভিডিও
হিসাবে ক্যাপচার করেন তাহলে পূর্বের ন্যায় কোন বিজ্ঞাপন থাকবে না।
ওপেন সোর্স এবং ফ্রি এই সফটওয়্যার দ্বারা আপনি ভিডিও এর সাথে
অডিও রেকর্ড করতে পারবেন। ফলে আপনি সহজেই ভিডিও টিউটোরিয়াল বানাতে পারেন।
শর্টকাট কী ব্যবহার করার ফলে আপনি সফটওয়্যাটি মিনিমাইজ রেখে ভিডিও
রেকর্ড শুরু করতে এবং বন্ধ করতে পারবেন। এছাড়াও SWF মুডেও
আপনি ভিডিও সেভ করতে পারবেন।
মাত্র ১.৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি http://camstudio.org থেকে ডাউনলোড করতে পারেন।

website make tips



Weebly এটাও একটি ভালো সাইট যা থেকে আপনি সহজেই বানাতে পারবেন
আপনার ওয়েব সাইট বা ব্লগ এরা মুলত ব্লগসাইট বানানোর জন্যই।

এখান থেকে যেসব বিষেশ জিনিষ আপনি করতে পারবেন

*ফ্রি ওয়েব সাইট অথবা ব্লগ সাইট
*পছন্দ মত সহজেই আপনার সাইটের টেম্প্লেট বেছে নিতে পারবেন
*ড্রাগ এবং ড্রপ করেই অন্য কন্টেন বসাতে পারবেন যেমন গুগলে ম্যাপ,গেজেট ইত্যাদি
*ডোমেইন ট্রানসফার করতে পারবেন অথবা নতুন ডোমেইন কিনতে পারবেন।

এখান থেকে সাইট বানাতে চাইলে এখুনি শুরু করতে পারেন
weebly



আর একটি সাইট freeweb এদের দ্বারা ও খুব সুন্দর করে ওয়েব সাইট
বানানো যায়।

এদের এ্যড টু মাই সাইট থেকে আপনি নতুন পেজ বানানো
পেজ ডিলিট করা গেস্টবুক যোগ করা এসব করতে পারবেন
তারপর এরা আপনাকে দিবে ৩০০ এর বেশি টেম্প্লেট পছন্দ করার শুভিধা
যেটা আপনার পছন্দ সেটা ব্যবহার করতে পারবেন...

পেজ এডিটর: এখান থেকে আপনি কোন কন্টেন্ট কোথায় বসাবেন তা বিবেচনা করে বসাতে পারবেন।

ফাইল মেনেজার :এখান থেকে ছবি ভিডিও সফটওয়ার আপলোড করে
আপনার সাইটে দিতে পারবেন।

এখান থেকে ওয়েব সাইট বানাতে চাইলে এই লিংকে যেতে হবে
freewebs



webnode এখান থেকে ও অনেক সহজে সাইট বানানো যায়
এবং অনেক গুলা সাইট বানানোর সাইট ঘুরে আসার পর এটাই আমার কাছে
সবচেয়ে প্রিয়।

এখান থেকে যেসব বিষেশ জিনিষ আপনি করতে পারবেন

*ফ্রি ওয়েব সাইট
*ড্রাগ এবং ড্রপ টেকনলজি
* গেজেট এবং উইজেট বসাতে পারবেন যেমন: ক্রিকেট লাইভ স্কোর
*বুকমার্ক এবং ট্যগিং
*একসাথে অনেক গুলা ফাইল আপলোড
*ডোমেইন ট্রানসফার করতে পারবেন অথবা নতুন ডোমেইন কিনতে পারবেন।
*প্রায় ৪০ টা বেশি টেম্প্লেট
*নিজের বানানো টেম্প্লেট ইম্পোর্ট
*সিএসএস অথবা এইচটিএমএল এডিট করতে পারবেন
*ওয়েব সাইট সেটিস্টিক মানে আপনার সাইটে কয়জন ভিটিট করেছে কোথা থেকে করেছে এসব।

এই সাইটের আরো কয়েকটি চমৎকার জিনিষ হলো এখানে
আর্টিকেল,ফোরাম,পোল,ই কমার্স ইত্যাদি এসব এ্যড করতে পারবেন সহজেই।

দেরি না করে এখুনি বানানো শুরু করতে পারেন আপনার সাইট
webnode



Synthasite এটা থেকেও আপনি বানাতে পারবেন আপনার সাইট এটার ফিচার আর
সব কিছুই প্রায় ওয়েবনোড এর মত তাই আর কিছু লিখলাম না।

সইনথা



Bravenet এখান থেকে ও আপনারা সুন্দর করে ও সহজে সাইট বানাতে পারবেন
এরা দিচ্ছে ৬০০ গিগাবাইট ব্যনডউইথ ৩০ গিগাবাইট ডিস্কস্পেস ফ্রি টেম্প্লেট আরো অনেক কিছু।

আর কিছু ওয়েব টুল ও আপনার সাইটে বসাতে পারবেন যেমন: গেস্টবুক,হিট কাউন্টার,
ওয়েব পোল,হেডলাইন নিউজ ইত্যাদি।

এখুনি ঘুরে আসতে পারেন
http://www.bravenet.com/



page.tl এদের কথায় আপনি মাত্র তিন মিনিটেই আপনার সাইট তৈরি করতে পারবেন
এবং কোন প্রোগরামিং নলেজ লাগবে না ভালো টেম্পলেট আছে ফ্রি গেস্টবুক ও ভিজিটর
ম্যাপ কিন্তু আমার কাছে এই সাইট টা তেমন ভালো লাগে নাই।

ঘুরে আসতে পারেন
http://page.tl/

৩ টি ফ্রি হোস্টিং সাইট..
http://www.987mb.com/
http://www.hostsnake.com/
http://www.zymic.com/

এই তিনটায় কাজ করতে হলে প্রোগরামিং ধারনা লাগবে।

আমার দেখা সেরা ফ্রি ডোমেইন সাইট...
http://www.co.cc/

আর একটি কথা আপনাদের বলি যারা যেকোন সাইট বানানোর সাইট থেকে সাইট
বানাতে চান আগেই তাদের FAQ ও TOS ভালো করে পড়ে নিবেন কারন কিছু
সাইট আছে যারা ৩০ দিনের ট্রায়াল ওয়েব সাইট বানাতে দেয় দেখা গেল আপনি
খুব আশা করে আস্তে আস্তে আপনার সাইটে কে সুন্দর করে গড়ে তুললেন তারপর
ত্রিশ দিন পর বললো টাকা দেন না হলে আপনার সাইট বন্ধ হয়ে যাবে
যেমন একটি সাইট http://www.spruz.com/ এরা ৩০ দিনের ট্রায়াল দেয়
৩০ দিন হয়ে গেলে টাকা না দিলে সাইট বন্ধ করে দেয় তো সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন।

এই পোস্ট টি সামইন ব্লগে অনেক আগেই লিখেছিলাম তাও এখআনেও একটা কপি রাখলাম।

what is Twitter?

টুইটার

টুইটার

আজকাল টুইটার এমনই জনপ্রিয় হয়ে উঠেছে যে, “টুইটার কি?” প্রশ্নটা অনেকটা অবান্তর হয়ে পড়েছে। সবাই যেন এখন টুইটার নিয়ে মেতে উঠেছে। এমনকি গুগল, ফেসবুকও টুইটারকে কিনে নেবার লোভ সামলাতে পারছে না। যা হোক, ছোট্ট করে একটা সংগা দিয়ে নেই। উইকির মতে, Twitter is a free social networking and micro-blogging service that enables its users to send and read other users’ updates known as tweets. Tweets are text-based posts of up to 140 characters in length which are displayed on the user’s profile page and delivered to other users who have subscribed to them (known as followers).

বিশ্বাস করবে না, যে মুর্হুতে এই ব্লগটি লিখছি, তখন হলিউডের অভিনেতা Ashton Kutcher এর টুইটার একাউন্ট follow করছে সর্বোচ্চ ১,১৮৫,৭৫১ জন টুইটারবাসী। তাই আপনি যদি ইন্টারনেট কিংবা কম্পিউটার নিয়ে উৎসাহী হয়ে থাকেন তবে টুইটার নিয়ে অন্ততপক্ষে সাধারন কিছু জ্ঞান থাকা জরুরী হয়ে পড়েছে। আর যদি টুইটার নিয়ে আলোচনায় সবার আগে থাকতে চান তাহলে তো কথাই নাই। CommonCraft বিভিন্ন বিষয়ে প্রায়ই ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করে। এবার তার টুইটারকে নিয়ে প্রকাশ করেছে - Twitter in Plain English, সহজ ইংরেজি ভাষা আর কাগজের মডেল দিয়ে করা ভিডিওটি নিশ্চয় সবার ভাল লাগবে।

চলুন ভিডিওটি দেখি