Credit Card ছাড়াই iTunes Store এ একাউন্ট তৈরী করা যায়!!
আপনি যদি iPod বা iPhone ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিশ্চয় iTunes Store এর ব্যাপারে জানেন। iTunes Store থেকে গান, মুভি, রিংটোন, সফটওয়্যার ইত্যাদি কেনা যায় এবং কিছু কিছু বিনামূল্যে ও পাওয়া যায়। এখন মূল ব্যাপার হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি iTunes Store এর আইডি খুলতে পারবেন না। এমন কি নির্দিষ্ট কিছু দেশের বাসিন্দা না হলে ও আইডি করতে পারবেন না। দুঃখের বিষয় হল, সেই নির্দিষ্ট কিছু দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। ফলে iTunes Store এ বিনামূল্যে যেসব পাওয়া যায় তা ডাউনলোড করতে পারবেন না। তাহলে বাংলাদেশে যারা iPod বা iPhone ব্যবহার করছে তাদের কি হবে??
সে জন্যই এই লেখা। চলুন দেখা যাক ক্রেডিট কার্ড ছাড়া এবং বাংলাদেশের বাসিন্দা হয়ে ও কিভাবে iTunes Store এর আইডি তৈরী করা যায়।
১. iTunes চালু করুন। (ডাউনলোড লিংক)
২. বাম পাশ থেকে iTunes Store এ ক্লিক করুন(ছবিতে ১নং চিহ্নিত স্থান)। iTunes Store ওপেন হবে।
৩. ডান পাশের QUICK LINKS থেকে Redeem এ ক্লিক করুন(ছবিতে ২নং চিহ্নিত স্থান)।
৪. নিচের যেকোন একটি কোড লিখে Redeem বাটনে ক্লিক করুন।
CZRRRJJPZFBC অথবা XXRSNMLSWY4BFZDK
৫. কোডটা ব্যবহার হয়ে গেছে এরকম একটা এরর মেসেজ দিবে। চিন্তার কিছু নেই।
৬. উপরে বাম দিকে হোম বাটনে(ছবিতে ৩নং চিহ্নিত স্থান) ক্লিক করুন।
৭. উপরে ডান দিকে Sign In বাটনে(ছবিতে ৪নং চিহ্নিত স্থান) ক্লিক করুন।
৮. Create New Account এ ক্লিক করুন।
৯. I have read and agree..... তে টিক মার্ক দিন। Continue বাটনে ক্লিক করুন।
১০. আপনার ইমেইল এড্রেস, পাসওয়ার্ড(ইমেইল পাসওয়ার্ড নয়), নিরাপত্তা প্রশ্ন এবং জন্ম তারিখ দিয়ে Continue বাটনে ক্লিক করুন।
১১. Credit Card অপশনে None এ ক্লিক করুন। এবং একজন আমেরিকানের সঠিক ঠিকানা দিয়ে Address অংশটি পূরণ করে Continue বাটনে ক্লিক করুন। সঠিক ঠিকানার জন্য 411.com এর সাহায্য নিতে পারেন। যেমন:- আমি Jhon Smith নামে সার্চ করে ছিলাম।
১২. একটি এরর মেসেজ আসবে। OK দিন। আপনার iTunes Store আইডি হয়ে গেছে।
0 comments:
Post a Comment