ছবি আপলোড করার দ্রুততর সাইট

ছবি আপলোড করার দ্রুততর সাইট


আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার ছবি বা ইমেজ ফাইল অনলাইনে হোস্ট করার দরকার পরে।
ফোরামে দেখানো, ব্লগে প্রদর্শন করা, বা সরাসরি লিংক হিসেবে ব্যবহার করার জন্য অনলাইনে যদি আমরা কোন পিকচার ফাইল আপলোড করতে চাই, তাহলে তা করা যায় খুব সহজে।
আর এ জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যারা অনলাইনে পিকচার ফাইল আপলোড করার সুবিধা দেয়।
যেমন imageshack.us, tinypic.com photobucket.com ইত্যাদি। কিন্তু এগুলোর একটি কমন অসুবিধা হলো যে এই সাইটগুলো লোড হতে অনেক সময় নেয়। প্রত্যেকটা সাইট ওপেন হবার সাথে সাথে বিভিন্নরকম পিকচার বা ইমেজ ওয়েবসাইটের সাথে সাথে ব্রাউজারে লোড হয়। তাই ইন্টারনেটের গতির কোনরকম সমস্যা থাকলে এইসব সাইটে হোস্ট করা ইমেজ লোড হতেও অনেক দেরী হয়। কিন্তু Pict.com নামক সাইটটি এইসব সমস্যা থেকে একেবারেই মুক্ত।এই সাইটে কোনরকম বাহুল্য কোন বিজ্ঞাপন নেই।
আলাদা রকমের কোনরকম ইমেজ ফাইল ওয়েবসাইটটির সাথে সাথে লোড হয়না। ফলে সাইটটি নিজেই লোড হয় খুবদ্রুত। আর এই সাইটে হোস্ট করা ইমেজটিও লোড হয় খুব তাড়াতাড়ি।আপলোড করার ইমেজটির বিভিন্ন রকমের কোড এবং ডাইরেক্ট লিংক তো প্রদান করেই।
এছাড়া অন্যান্য সাইটগুলোর মতো বিভিন্নরকম এ্যালবাম তৈরির সুযোগ রয়েছে এই pict.com সাইটটিতে।

উইন্ডোজ এক্সপি ও ২০০০ এর এডমিন পাসওয়ার্ড ব্রেকিং!

উইন্ডোজ এক্সপি ও ২০০০ এর এডমিন পাসওয়ার্ড ব্রেকিং!


এমনটা অনেকেরই হয় যে এই মাত্র উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ২০০০ সেটাপ করে লগইন করতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড কাজ করছে না। সেটাপের পাসওয়ার্ড দেয়ার সময় অন্যমনস্ক থাকার কারনে এটি হতেই পারে…! কিন্তু কি করবেন এক্ষেত্রে? আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্যই ছোট একটা টিপস দিচ্ছি। আবার নতুন করে সেটাপ না দেয়ার আগে চেষ্টা করে দেখতে পারেন-আপনার পার্টিশন যদি NTFS না হয়ে FAT32 হয় তাহলে-১) একটি উইন্ডোজ ৯৮ এর বুট ডিস্ক দিয়ে পিসি বুট করুন২) ডস কমান্ড দিয়ে উইন্ডোজ যে ড্রাইভে সেটাপ করা হয়েছে সেখানে চলে যানউদাহরণ:উইন্ডোজ ২০০০ এর জন্য-ক) কমান্ড: cd C:\WINNT\system32\configখ) কমান্ড: attrib -s -h -r samগ) কমান্ড: del samউইন্ডোজ এক্সপি’র জন্য-ক) কমান্ড: cd C:\WINDOWS\system32\configখ) কমান্ড: attrib -s -h -r samগ) কমান্ড: del sam(ধরে নেয়া হয়েছে আপনি ড্রাইভে আপনার অপারেটিং সিষ্টেম সেটাপ করেছেন)আপনার পার্টিশন যদি FAT32 না হয়ে NTFS হয় তাহলে-

১) আপনার পিসির হার্ডডিক্সটি খুলে অন্য একটি পিসিতে লাগিয়ে নিন২) নিচের লোকেশনে চলে যান-উইন্ডোজ ২০০০: C:\WINNT\system32\configorউইন্ডোজ এক্সপি: C:\WINDOWS\system32\config৩) sam ফাইলটি ডিলিট করে দিন বা রিনেম করে দিন।পিসি রিষ্টার্ট করুন……–উপরের বর্নিত সিস্টেমে যারা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না তাদের জন্য আরো সহজ একটি ব্যবস্থা দিচ্ছি-১) একটি এক্সপি বুট ডিক্স দিয়ে পিসি বুট করুন

২) সেটাপ শুরু হওয়ার সময় press R to begin the Repair process.

৩) রিপেয়ার মুডে সেটাপ চলতে দিন যতক্ষন না Installing Devices পোগ্রোস বার দেখা যাবে (একবার রিস্টার্টের পর এটি আসে)

৪) Installing Devices দেখা মাত্র press SHIFT + F10 …কমান্ড কনসোল খুলে যাবে তাতে। (এটি এক্সপির একটি সিকিউরিটি বাগ… যতদিন মাইক্রোসফট এটি ফিক্স না করবে, ততদিন ব্যবহার করতে পারবেন)।

৫) কমান্ড প্রম্পটে টাইপ করুন- NUSRMGR.CPL and press Enter… এক্সপির User Accounts প‌্যানেল পেয়ে যাবেন।

৬) User Accounts থেকে পাসওয়ার্ড রিসেট বা নতুন ইউজার ক্রিয়েট করে এডমিন একসেস দিয়ে দেয়া বা যেকোন কিছুই করতে পারেন….৭) পুরো প্রক্রিয়া শেষ করে সিস্টেম রিস্টার্ট করুন।দ্যাটস ইট!

লিখেছেন TRIVUzসংগ্রহ করা হয়েছে ত্রিভুজ ব্লগ থেকে।

উইন্ডোজ থেকে লিনাক্স পার্টিশন দেখার পদ্ধতি

উইন্ডোজ থেকে লিনাক্স পার্টিশন দেখার পদ্ধতি

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে অনেকেই ডুয়েল বুটিং হিসেবে লিনাক্স ঘরানার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন। লিনাক্সের ফাইল সিস্টেমগুলো সাধারণত ext2 বা ext3 হয়ে থাকে। আমরা জানি যে লিনাক্স সিস্টেম উইন্ডোজের NTFS বা FAT ড্রাইভগুলো পড়তে পারে। কিন্তু উইন্ডোজ লিনাক্সের ext2 বা ext3 ফাইল সিস্টেমের কোন কিছু পড়তে পারে না। ফলে উইন্ডোজ চালু অবস্থায় লিনাক্স থাকা ড্রাইভের কোন প্রয়োজনীয় ফাইল সংগ্রহ করা কোনক্রমেই সম্ভব হয় না। এই সমস্যা দূর করার জন্য বেশ কয়েটি সফটওয়ার রয়েছে। এদের মধ্যে Ext2 Installable File System For Windows অন্যতম।

www.fs-driver.org এর তৈরি করা ১.৩৯ মেগাবাইট সাইজের এই সফটওয়্যারটি সত্যিই খুব কাজের। সফটওয়ারটি ইনস্টল শেষে রান করুন। ডায়ালগ বক্সগুলো অনুসরণ করুন। উইন্ডোজ থেকে লিনাক্স ইনস্টল করা ড্রাইভটি এবার স্পষ্ট দেখতে পারবেন।

কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন

কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। ৯৫ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবেwww.hiren.info/pages/bootcd এই সাইটে।

ইমেজ তৈরী করা:এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারী সকল এ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)। এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in 1 BootCD আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করে এন্টার করুন। পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Server নির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে। এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে। ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজ করতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Information মাসেজ আসলে Ok করুন। এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন। এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবং Compression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তু তৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজ সাইজ বড় হবে এবং সময় কম লাগবে।) নির্বাচন করে Next করুন। এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।
ইমেজ রিস্টোর করা:যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন।এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন। এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next করুন। এবার যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডো থেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল) নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্ট রেখে Next করুন। এবার Next Selection এ No I do not image করে Proceed বাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহু রিস্টোর হয়ে যাবে। এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।
ডাউনলোড:
mirror1
mirror2
mirror3
mirror4